শেখ হাসিনাকে কেন 'সেনাবাহিনীর হাতে' দিতে চায় ভারত?
শেখ হাসিনাকে মিলিটারি বিমান পাঠিয়ে বা স্থলপথে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে এবং মৃ/ত্যু/দণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
শেখ হাসিনাকে ফেরাতে এই দুই শর্ত দিয়েছে ভারত। এ নিয়ে গত কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে ঢাকা-দিল্লির মধ্যে। বিবিসির এমন প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘নো কমেন্টস’। এর মানে কী?
এমন আলোচনা যদি চলেই থাকে, তবে তাতে বাংলাদেশের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে ভারত? কেন তারা শেখ হাসিনাকে তুলে দিতে চাইছে সেনাবাহিনীর হাতে?
বাংলাদেশের আদালতে গ/ণ/হ/ত্যার দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে অস্বস্তিতে থাকায় দেশটি তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করছে, এমনটিও বলা হয়েছে বিবিসির ওই প্রতিবেদনে। কোন কোন দেশে পাঠানোর চেষ্টা করেছে দিল্লি?
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং শেখ হাসিনার ফেরা ইস্যুতে ঢাকা-দিল্লি দৌড়ঝাঁপ করা- ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ১২ নভেম্বর আকস্মিকভাবে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে। কয়েক মাস আগেও তিনি নজিরবিহীনভাবে বৈঠক করেছেন ঢাকা সফররত ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে।
বাংলাদেশে কেন ভিন্ন দুই দেশের রাষ্ট্রদূতদের এমন বৈঠক? কী কথা হচ্ছে তাঁদের মধ্যে?
ডিসেম্বর যখন ঘনিয়ে আসছে, তখন ঢাকা সফর করছেন শেখ হাসিনার কট্টর বিরোধী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তৎপর সাবেক আরেক রাষ্ট্রদূত ড্যান মজিনাও। শেখ হাসিনার ফেরা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র- এই দুই দেশ পরস্পরের কাছে কী চায়?
এসব নিয়ে আলোচনায় পালস অব পলিটিক্সে আমার অতিথি প্রেসক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী।
/@Sharmin_pulseofpolitics
/ sharmin.pulseofpolitics
#sharminchowdhury #pulseofpolitics #rajkahon #talkshow #rajniti #bangladesh #news #pulseofpolitics#sharminchowdhury #journalist #talk #tv #politics #news #rajkahon #duralap #dbcnews #awamileague #bnp #dbcnewsbd #jamatislamibangladesh #youtubechannelfornews #jamatislamibangladesh #youtubeshorts #youtubechannelfornews #youtube #jamunatv #বয়ান #jamuna_news #রাজনীিতি#রাজকাহন #kotha #কথা
コメント 読み込み中…